• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

জবিসাস সেক্রেটারির পোস্ট

জবি বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি

   ১৬ মে ২০২৫, ০৪:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দ্রুত হস্তক্ষেপ চাইলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন।

শুক্রবার (১৬ মে) দুপুর ১২টা তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্যার, সকল পরিচয়ের ঊর্ধ্বে আপনার পরিচয়, আপনি একজন শিক্ষক। আজ তৃতীয় দিনের মতো আমার শিক্ষকদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনার বাসভবনের সামনেই অবস্থান করছেন। তারা যে তিনটি দাবি নিয়ে রাজপথে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাতে কি আপনার সহকর্মীদের প্রতি এতটুকুও দরদ জাগে না?

তিনি আরও লেখেন, দাবিগুলো কতটা যৌক্তিক, তা যদি আপনি শিক্ষার্থীদের মুখ থেকেই শোনেন, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন। আপনার সরকারের দুই-একজন উপদেষ্টার অহংবোধের বলি হয়ে আপনি যেন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেন, সেটাই আমাদের প্রত্যাশা। হ্যাঁ, শিক্ষার্থীদের কিছু ভুল থাকতে পারে, কিন্তু দায়িত্বশীল পর্যায় থেকে সেই ভুলকে কেন্দ্র করে আপনার উপদেষ্টারা যে ধরনের চিন্তাভাবনা করছেন, তা কিন্তু অনেকটাই ফ্যাসিবাদী হাসিনার চিন্তার সঙ্গে মিলে যাচ্ছে।

মাহতাব লিমন লেখেন, আবারও আপনার প্রতি অনুরোধ করছি, আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ও নেতৃত্বের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর সমাধান করুন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার তুলনা করবেন না, দয়া করে।

জগন্নাথের সমস্যার সমাধানের জন্য আপনি যদি উদ্যোগ গ্রহণ করেন, তাহলে আপনাকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছে জবাবদিহি করতে হবে না এমন ভয় আপনার বা আপনার সরকারের করা উচিত নয়।

বর্তমানে পরিস্থিতি যে পর্যায়ে উপনীত হয়েছে, সেখান থেকে উত্তরণের একমাত্র পথ আপনার হস্তক্ষেপ। আপনি অবিলম্বে সেই উদ্যোগ গ্রহণ করবেন, এই আশা রাখি।

উল্লেখ্য, গত বুধবার (১৪ মে) বেলা পৌনে ১২টায় চার দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজারের বেশি শিক্ষার্থী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা দিকে রওনা হয়। পদযাত্রা প্রথমে গুলিস্তান মাজার গেট বাধার সম্মুখীন হয়। পরে মৎস্য ভবনে ফের পুলিশের বাধা অতিক্রম করে যমুনা অভিমুখে এগিয়ে যেতে থাকেন জবি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে আসতেই অতর্কিত টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড, গরম পানি নিক্ষেপ করতে শুরু করে পুলিশ। এতে শিক্ষক শিক্ষার্থী সাংবাদিকসহ শতাধিক আহত হন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮৮ কোটি টাকার রাজস্ব বাজেট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮৮ কোটি টাকার রাজস্ব বাজেট
বুড়িগঙ্গায় মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ
বুড়িগঙ্গায় মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান