• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মিশন, লিগ মাতাবেন সাকিব শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা আলিয়ায়

ছাত্রলীগ নেতাকে মেরে পুলিশে দিল ছাত্রদল


প্রকাশ:  ১৭ মে ২০২৫, ০৮:২১ পি.এম.
শেয়ার করুন 0
ছাত্রলীগ নেতাকে মেরে পুলিশে দিল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীর বকশিবাজারের সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসানকে ছাত্রদলের কর্মীরা মারধর করে পুলিশে দিয়েছেন।

শনিবার (১৭ মে) দুপুর ১টার দিকে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান কামিল (মাস্টার্স) পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে। 

জানা যায়, আটককৃত মেহেদী হাসান ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আওতাধীন চকবাজার থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ তিনি কামিল পরীক্ষা দিতে আসলে পরীক্ষা শেষে মাদ্রাসা ফটকে তাকে ধরে মারধর শুরু করেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। পরে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল কবিরসহ কয়েকজন শিক্ষক তাদের হাত থেকে মেহেদী হাসানকে উদ্ধার করে অধ্যক্ষের কক্ষে নিয়ে যান। পরে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

শিক্ষার্থীরা জানান, মেহেদী হাসান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার হাদিস বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী। চলতি কামিল পরীক্ষার শুরুর দিন ৩মে থেকে ১৭মে পর্যন্ত  তিনি পরীক্ষা দিয়ে আসছিলেন। তবে আজ পরীক্ষার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে।

এ সময় ‘ছাত্রলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’ স্লোগানে মুখরিত মাদ্রাসা প্রাঙ্গণ।

এদিকে ঘটনার পরপরই ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুল কবির সাংবাদিকদের জানান, আমি তখন (ঘটনার সময়) একটি ওয়ার্কশপে অবস্থান করছিলাম। একটি কল পেয়ে দ্রুত অফিসে আসি এবং সঙ্গে সঙ্গে চকবাজার থানার ওসির সঙ্গে যোগাযোগ করি। তিনি তাৎক্ষণিকভাবে একটি পুলিশ টিম পাঠান। পরে আমি পরিস্থিতি শান্ত করতে শিক্ষার্থী মেহেদী হাসানকে পুলিশের কাছে হস্তান্তর করি। এখন বিষয়টি প্রশাসনের আওতায় এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে, গতকাল রাতে মাদ্রাসা-ই ঢাকা আলিয়া ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন জিহাদকে বগুড়া জেলা পুলিশ গ্রেপ্তার করে। তিনি ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পির অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

মাদ্রাসা-ই ঢাকা আলিয়ায় ছাত্রদলের ঘোষিত বা আনুষ্ঠানিক কমিটি গঠিত হয়নি। তবে, যারা মেহেদী হাসানকে ধরেছেন তাদের সবাই ছাত্রদলের অনুসারী বলে মাদ্রাসার একাধিক সূত্র নিশ্চিত করেছে। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ডিএমপির পৃথক বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪২
প্রতীকী ছবি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩
ছবি: সংগৃহীত
ভাটারায় আগুনে দগ্ধ স্বামী-ভাগনির পর ফাহিমার মৃত্যু