• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বড় বিপদ থেকে রক্ষা

বাস উল্টে দুর্ঘটনার কবলে ৩৫ সাংবাদিক

   ১৮ মে ২০২৫, ০৬:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
সুন্দরবন ঘুরে সাতক্ষীরা হয়ে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে সাংবাদিকদের বহনকারী একটি বাস। বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৮ মে) দুপুরের দিকে সাতক্ষীরার তালা উপজেলার ইসলাম কাঠিরমোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।

বাসে থাকা সাংবাদিক মুক্তাদির রশীদ বিষয়টি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, আমরা ৩৫ জন সাংবাদিক সাতক্ষীরা থেকে ঢাকা ফেরার পথে আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। অন্য গাড়ির চালকরা বলছেন, পর্যাপ্ত পাথর কুচির অভাবে বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছিল হয়ে যায়।

নিজে ঘাড়ে ব্যথা পেয়েছেন জানিয়ে মুক্তাদির রশীদ লিখেছেন, ঘাড়ে আঘাত পেয়েছি। কথা বলতে কষ্ট হচ্ছে, তাই সবার ফোন ধরতে পারছি না। দোয়া করবেন। কয়েকজন আমার গায়ে পড়েছে। তাই ব্যথা রয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি লিখেছেন, এখানকার এই রাস্তায় নিয়মিত এমন দুর্ঘটনা ঘটে।

এদিকে এমন খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যম কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই দুর্ঘটনা কবলিত সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়