• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৪

   ১৯ মে ২০২৫, ০৯:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তানের কিল্লা আব্দুল্লাহ জেলার গুলিস্তান বাজারে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

রবিবার (১৮ মে) জেলা প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, জব্বার মার্কেটের কাছে এই বিস্ফোরণের কারণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে বেশ কয়েকটি দোকান ধসে পড়ে এবং আগুন ধরে যায়।

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি এখনই শেষ হচ্ছে না!ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি এখনই শেষ হচ্ছে না!
আহতদের স্থানীয় হাসপাতালে এবং গুরুতর আহতদের কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে। কিল্লা আব্দুল্লাহর ডেপুটি কমিশনার রিয়াজ খান হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাজারটি ফ্রন্টিয়ার কর্পস দুর্গের (এফসি) দেওয়াল সংলগ্ন। বিস্ফোরণের পর এফসি'স সদস্যদের সঙ্গে অজ্ঞাত বন্দুকদারীদের গোলাগুলি হয়েছে।

বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে এবং অভিযান শুরু করা হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের