• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত

প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই


প্রকাশ:  ২৭ মে ২০২৫, ০২:২০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে মাহমূদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।

আহত মাহমুদুলের বাবার বাবার নাম মৃত জামাল উদ্দীন। পরিবার নিয়ে মিরপুরে বসবাস করেন তিনি। তার গ্রামের বাড়ি কারতা, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়।

আহত মাহমুদুল জানায়, তার বর্তমান বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোল চক্করে মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন তিনি। এ সময় সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে ৬ জন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পথরোধ করে । তারা তার কাছে টাকা দাবি করে টাকা না দিলে কোমরের বাম পাশে গুলি করে। পরে তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। বর্তমান সেখানেই তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় মিরপুর মডেল ওসি মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, আমরা শুনেছি, দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। পরে সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারি উপ পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও জানান, সিসিটিভি দেখে সন্ত্রাসীদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে। স্বজনদের মুখে জানা গেছে, আহত ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ভাসানটেকে কাওসার হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি স্ত্রীর
ছবি: ভিওডি বাংলা
কামরাঙ্গীরচরে ডাকাতি, লুণ্ঠিত টাকা-স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত
১৯৯ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার রেখে পালালেন কারবারিরা