• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

ঢাকার আদালতে অসুস্থ ও চলাফেরায় অক্ষম আসামিদের জন্য হুইলচেয়ার


প্রকাশ:  ২৮ মে ২০২৫, ০৩:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
এখন থেকে অসুস্থ ও সাধারণভাবে চলাফেরায় অক্ষম আসামিরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) হুইলচেয়ার সুবিধা পাবেন। আজ বুধবার আসামিদের জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় তিনটি হুইলচেয়ার দেওয়া হয়।

সকাল সাড়ে ৯টায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় সিএমএম মো. মোস্তাফিজুর রহমান ৩টি হুইলচেয়ার প্রদান করেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান, মো. সেফাত উল্লাহ, মো. মিনহাজুর রহমান, ডিএমপির এডিসি (অ্যাডমিন-প্রসিকিউশন) মাঈন উদ্দিন চৌধুরী, এসি (প্রসিকিউশন) মো. মালিক নাজমুল হায়দার, এসি (অ্যাডমিন-প্রসিকিউশন) সৈয়দ মো. শহীদুল ইসলামসহ প্রসিকিউশন বিভাগের পুলিশ সদস্য ও বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার দেওয়া প্রসঙ্গে সিএমএম মো. মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক মানবাধিকার ও মৌলিক অধিকার সমুন্নত রাখতে হাজতে আসা অসুস্থ আসামিদের আদালতে উপস্থাপনের প্রক্রিয়া সহজ করতে এসব হুইল চেয়ার বিশেষ ভূমিকা পালন করবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের বলেন, আদালতে পুলিশিং সেবা শতভাগ নিশ্চিত করতে অচল ও অসুস্থ আসামিদের জন্য হুইল চেয়ার সেবা একটি মাইলফলক। ভবিষ্যতে মানবাধিকার বিষয়ক যেকোনো সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ফাইল ছবি
শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে। ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির মোজাফফর হোসেন
ফাইল ছবি
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৮ বার