• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

হল খোলা রাখার দাবিতে ইবিতে মানববন্ধন


প্রকাশ:  ২৮ মে ২০২৫, ০৪:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূর্ব-ঘোষিত ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা রাখার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৮ মে) সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। 

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে 'ছুটির নামে হল বন্ধের প্রহসন মানি না মানবো না', 'শিক্ষার্থীদের বিড়ম্বনা আর না', 'ঢাবি, জাবি, রাবি, যবিপ্রবি পারলে ইবি কেন নয়’, ‘হল খোলা রাখো নয়তো ছাত্র উপদেষ্টা পদত্যাগ করো’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে শহীদ আনাস হলের শিক্ষার্থী মিজানুর রহমান মিজান বলেন, ‘প্রতি ঈদে একমাস হল বন্ধ রাখা হয়। এতে আমাদের পড়াশোনার ক্ষতি হয়। বিশেষ করে যাদের ঈদের পরে পরীক্ষা তাদের ক্ষতি হয়।’

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দেখেছি যারা শিক্ষক হয় তাদের বেশির ভাগই ঢাবি, জাবি, জবি ও রাবি’র হয়। তারা আমাদের থেকে অনেক এগিয়ে। কারণ তারা বিশ্ববিদ্যালয় অকারণে বন্ধ রাখে না। আমাদের অনেকের পরিবার নাই তাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে আবাসিক হলগুলো। প্রশাসন শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হল খোলা রাখা দরকার। যাদেরকে প্রশাসনের দায়িত্ব দেয়া হয় তাদের অনীহা থাকে। তাদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু তারা দায়িত্ব নিয়ে নিরাপত্তা নিশ্চিতে অনীহা দেখায়। তারা কোনো  ইস্যু হলেই হলগুলো বন্ধ রাখে। ঢাবিতে হল খোলা থাকলে আমাদের কেন বন্ধ? হল বন্ধ থাকলে আমাদের আশেপাশের মেসে উঠতে হয়। এটা কি ক্ষতি না আমাদের জন্য? জুলাই বিল্পবের পরেও যদি নৈতিক দাবির জন্য মানববন্ধন করতে হয়  এটা আমাদের লজ্জার।’

পরে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিতে গেলে উপাচার্যের অনুপস্থিতিতে ট্রেজারারের সাথে কথা বলেন শিক্ষার্থীরা। ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রভোস্ট কাউন্সিলকে অবহিত করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ‘হল খোলা রাখার বিষয়ে প্রশাসন পজিটিভ আছেন। ছুটিতে যারা হলে থাকতে চায়, তাদের লিখিতভাবে নিজ নিজ হল প্রভোস্টের কাছে আবেদন দিতে বলা হয়েছে। শিক্ষার্থীদের পরিমান দেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে।’

ভিওডি বাংলা/সামিউল ইসলাম/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা