• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

খাদ্য উপদেষ্টা

‘আমন ভালো হলে এবার চাল আমদানি করতে হবে না’


প্রকাশ:  ২৮ মে ২০২৫, ০৬:৪১ পি.এম.
শেয়ার করুন 0
‘আমন ভালো হলে এবার চাল আমদানি করতে হবে না’

ময়মনসিংহ ব্যুরো
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আজকের দিনে খাদ্য মজুত আছে ১৫ লাখ টন; যা গত বছরের চেয়ে তিন লাখ টন বেশি। আমরা সন্তোষজনক অবস্থানে কখনো ঠিক থাকতে পারি না। কারণ এটা ক্রমাগত খরচ হচ্ছে আবার ক্রমাগত যোগ হচ্ছে। একটা ফসলেই আমাদের ফসল না। দুদিন পরে আসবে আউশ, তারপর আসবে আমন। আমাদের দরকার পড়লে বিদেশ থেকে আমদানি করি। গত বছর আমাদের বেশ আমদানি করতে হয়েছে। এবার বোরো আবাদ যেমন হয়েছে, আমনটাও যদি ভালো হয় তাহলে এবার বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না।

বুধবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুত ও বিতরণ নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম ও নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আবু নাঈম মো. সফিউল আলম, ময়মনসিংহ জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের, শেরপুর জেলা খাদ্য কর্মকর্তা মো. নাজমুল হক ভূঁইয়া, জামালপুর খাদ্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও নেত্রকোনা খাদ্য কর্মকর্তা মো. মোয়েতাছেমুর রহমানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ