• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

রাবিতে হামলার প্রতিবাদে ইবি ছাত্র ইউনিয়নের মশাল মিছিল


প্রকাশ:  ২৮ মে ২০২৫, ১০:০৫ পি.এম.
শেয়ার করুন 0
রাবিতে হামলার প্রতিবাদে ইবি ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

ইবি প্রতিনিধি:

জামাত নেতা এ. টি. এম. আজহারুল ইসলামের মুক্তির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ।

বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মশাল মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। 

এসময় তাদের ‘রাবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘৫২ -এর বাংলায়,  রাজাকারের ঠাঁই নাই’, ‘২৪-এর বাংলায়,  রাজাকারের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় ইবি সংসদের সদস্য তানিম তানভীর বলেন, রাজাকার এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজাহারকে আপিল বিভাগ বেকসুর খালাস দিয়েছে। আমরা এই সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। ১৯৭১ সালে এটিএম আজাহার পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্য করেছিল। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রজোট গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ মিছিল করতে গিয়েছিল, কিন্তু শাহবাগী বিরোধী ঐক্য নামে সন্ত্রাসী শিবিরের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যারা এই হামলা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

ইবি সংসদের সহ-সভাপতি ওবায়দুর রহমান আনাস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চিহ্নিত রাজাকার এ.টি.এম আজহারকে বেকসুর খালাসের রায় দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই রায়ের প্রতিবাদে যে মিছিল হয়েছিল, সেখানে একটি সন্ত্রাসীগোষ্ঠী  হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বায়ান্ন ও  একাত্তরের সাথে আপস করি নাই, চব্বিশের সাথেও করবো না। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সেই বায়ান্ন থেকে অন্যায়, অত্যাচার, অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করে আসছে।"

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা