• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

হত্যাচেষ্টা মামলায় অধ্যাপক আনোয়ারা গ্রেপ্তার

   ২৯ মে ২০২৫, ১২:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যার ঘটনায় ছাত্রদল নেতার করা মামলায় বীর মুক্তিযোদ্ধা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারা বেগম আনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ মে) তাকে আদালতে হাজির করা হবে।

বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা তাকে পুলিশের হাতে তুলে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

জবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার করা মামলার আসামি অধ্যাপক আনোয়ারা বেগম। গত ফেব্রুয়ারিতে মামলাটি করেন ছাত্রদল নেতা।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে থেকে তাকে আটক করেন। পরে আমাদের খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তিনি ফেব্রুয়ারি মাসে করা একটি মামলার আসামি। তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হবে।

এদিকে, গ্রেপ্তার আনোয়ারা বেগম সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য। এছাড়া তিনি জবির আপগ্রেডেশন বোর্ডের একজন নমিনি। তাকে রেজিস্ট্রার দপ্তর থেকে চিঠি দিয়ে ক্যাম্পাসে আসতে বলা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন। তিনি বলেন, অধ্যাপক আনোয়ারা বেগমের ক্যাম্পাসে আসা কিংবা তার বিরুদ্ধে মামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত নয়। পুলিশ উনাকে ক্যাম্পাসের বাইরে থেকে গ্রেফতার করেছে বলে জেনেছি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ উল আজম সওদাগর বলেন, তাকে বিভাগ থেকে ডাকা হয়নি। বোর্ড (আপগ্রেডেশন) মিটিংয়ে ডাকার কোনো এখতিয়ার বিভাগের নেই। যতদূর জানি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে চিঠি দিয়ে তাকে ডাকা হয়েছিল।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাজিম উদ্দিন হত্যা চেষ্টা মামলায় শাহেদ মজুমদারসহ ৩ জন গ্রেপ্তার
নাজিম উদ্দিন হত্যা চেষ্টা মামলায় শাহেদ মজুমদারসহ ৩ জন গ্রেপ্তার
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার