• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার উপকারিতা

   ২৯ মে ২০২৫, ০৮:৪৬ পি.এম.
ছবি: বাংলা হেঁশেল

ফিচার ডেস্ক

কারও কাছে বৃষ্টি মানে ইলিশ-খিচুড়ি খাওয়া, কারও কাছে আবার বৃষ্টির দিন মানেই আয়েশি ঘুমের আয়োজন। বৃষ্টির দিন হলেই কারও আবার মন খারাপ শুরু হয়। কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া যেন কেউ ভোলেন না।

খিচুড়ি। নামে সাধারণ, কিন্তু স্বাদে অসাধারণ। বৃষ্টি হোক বা না হোক, খিচুড়ির জুড়ি মেলা ভার। কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি যেন অন্যরকম এক অনুভূতি।

আর বৃষ্টির সঙ্গেও খিচুড়ির নিবিড় যোগ। বৃষ্টি হলেই খিচুড়ি খাওয়ার চল বহু পুরনো। ইতিহাস ঘাটলে দেখা যায় যে অতীতেও বৃষ্টি হলেই খিচুড়ি খাওয়ার চল ছিল যা এখনও বহাল তবিয়তে টিকে রয়েছে।

এখন প্রশ্ন হচ্ছে, বৃষ্টির সঙ্গে খিচুড়ি খাওয়ার আগ্রহের সম্পর্কটা কি?

এত ধরনের খাবার থাকতে খিচুড়িই কেন?

খিচুড়ি মূলত বাউলদের খাবার। এই ছন্নছাড়া গানপাগল মানুষগুলো পথে-ঘাটে গান করতেন, গ্রামে পাড়ায় পাড়ায় গান করতেন আর তখন দক্ষিণা হিসেবে পেতেন চাল-ডাল। তাই তারা চাল ডাল একত্রে মিলিয়ে খুব দ্রুত ও ঝামেলা মুক্তভাবে রেধে ফেলতেন এবং খেতেন। পরে এই খাবারের নাম হয় খিচুড়ি।

এছাড়া আরেকটি যে লৌকিক কারণ রয়েছে তা হল, গ্রামাঞ্চলে রান্নাঘর ঘরের বাইরে হওয়ায় বৃষ্টি হলেই ভিজে যেত চুলা। তাই সহজেই চাল ডাল ও সবজি মিলিয়ে খুব দ্রুত রান্না করা হত খিচুড়ি। এসব কারণেই বৃষ্টির দিনের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে খিচুড়ি সংস্কৃতি।

অনেকে আবার বৈজ্ঞানিক কারণ হিসেবে বলে থাকেন, খিচুড়ি একটি গুরুপাক খাবার। এই খাবার খেলে হজম সমস্যা হতেও পারে। এছাড়া একত্রে অনেক সবজি বা উপাদান থাকায় এই খাবার গরমে খাওয়া হজম ও পেটের জন্য বিপদজনক হতে পারে। তাই বৃষ্টিতে ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি খায় বেশীরভাগ মানুষ যাতে সমস্যায় পড়তে না হয়।

বৃষ্টির দিনে খিচুরির উপকারিতা
বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার আরেকটি কারণ বা উপকারিতা হল এর খাদ্যগুণ প্রসঙ্গে। আসলে, চাল-ডাল একসঙ্গে থাকায় এর মধ্যে ফাইবারের পরিমাণ থাকে যথেষ্টই। এদিকে, খিচুড়ি গরম গরম খেতে ভালো লাগে। ঠাণ্ডা খিচুড়ি কেমন যেন, স্বাদ নেই! তাই গরম খিচুড়ি বেশ কিছু রোগ সারিয়ে দিতে পারে। বিশেষ করে গলা ধরার সমস্যা বা ওই জাতীয় কিছু। বৃষ্টির সময় জলবাহিত রোগের প্রকোপ বাড়ে। গরম খিচুড়ি সেইসব রোগের মোকাবিলা করতে পারে বলেও ধারণা বিশেষজ্ঞদের। এই কারণেই খিচুড়িকে পথ্য হিসেবেই দেখা হত এক সময়।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমের শত্রু ছারপোকা
ঘুমের শত্রু ছারপোকা
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?