• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

ফেনীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ


প্রকাশ:  ৩০ মে ২০২৫, ১১:৩৮ এ.এম.
শেয়ার করুন 0
ফেনীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

ফেনী প্রতিনিধি: 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা বৃষ্টিপাত হয়েছে ফেনী জেলায়। এর প্রভাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ।

শুক্রবার (৩০ মে) সকালে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ বৃষ্টিপাত হয়েছে। 

তিনি আরও বলেন, নিম্নচাপের প্রভাবে আগামীকাল পর্যন্ত জেলায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে ইঙ্গিত রয়েছে।

এদিকে, ভারী বৃষ্টিপাতে চরম দুর্ভোগে পড়েছেন ফেনী জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। বিশেষ করে রিকশাচালক, মুচি, ভ্রাম্যমাণ বিক্রেতা, দিনমজুর ও হকারদের জীবনযাপন হয়ে পড়েছে দুঃসাধ্য।

শুক্রবার (৩০ মে) সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে নানাভাবে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। পরিবহন চালক, ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও দিনমজুরদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টির কারণে তাদের আয় ব্যাপকভাবে কমে গেছে। 

একাধিক শ্রমজীবী জানান, টানা বৃষ্টির ফলে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে সাধারণ মানুষের চলাচল কমে গেছে। এতে তাদের পণ্য বিক্রি কিংবা যাত্রী কমে গেছে। অনেকেই বলেন, আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে।

শহরের ট্রাংক রোডের মুচি সাদেক মিয়া বলেন, আমি ফুটপাতে বসে জুতা সেলাই করি। বৃষ্টিতে জায়গাটায় পানি জমে গেছে, বসার উপায় নেই। কালকে পুরো দিন ধরে কোনো কাজই করতে পারিনি বৃষ্টির কারণে। এমন টানা বৃষ্টি হলে আমাদের মতো নিম্ন আয়ের মানুষজনের সংসার কীভাবে চলবে।

ফল ব্যবসায়ী জাবেদ বলেন, বৃষ্টির কারণে দোকানে কাস্টমার কম। একপাশে বৃষ্টি অন্য পাশে ফলগুলো পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে শোচনীয় অবস্থা আমাদের মতো খেটে খাওয়া মানুষদের।

রিকশাচালক গফুর মিঞা বলেন, গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে রিকশা চালানো তো দূরে থাক ঘর থেকে বের হতে পারছি না। ঘরে বসে থাকলে তো পেট চলবে না। তাই আজকে রিকশা নিয়ে বের হয়েছি। তবে, বৃষ্টির কারণে রাস্তায় মানুষের আনাগোনা কম। স্বাভাবিক দিনে ৮০০-১০০০ টাকা আয় হলেও এখন ২০০ টাকা আয় করতে কষ্ট হয়ে যাচ্ছে। 

একই সুরে কথা বলেন শাহ আলম নামের আরেক রিকশাচালক। তিনি বলেন, যাত্রী নেই রাস্তায়। থাকলেও আগের তুলনায় কম।

ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা রুবেল হাসান বলেন, আমি ভ্যানে করে সবজি বিক্রি করি। বৃষ্টির কারণে বের হতে পারছি না, রাস্তায় পানি আর কাদা। সবজি নষ্ট হয়ে যাচ্ছে। বিক্রি না হলে ঘরে টাকা আসে না।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
ফাইল ছবি
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই