• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভিজিডির চাল কেলেঙ্কারি

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার

   ৩১ মে ২০২৫, ০৬:৩০ পি.এম.

শেরপুর প্রতিনিধি: 

ভিজিডির চাল কেলেঙ্কারির ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এবার শেরপুরের নকলা উপজেলার চর-অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়াকে দল থেকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাতে (৩০ মে) নকলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খোরশেদুর রহমান ও সদস্য সচিব মো. মাহমুদুল হক দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ভাব-মূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে উপজেলার ৮ নম্বর চর-অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাজাহানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’

ইউপি বিএনপির সাধারণ সম্পাদককে বহিষ্কারের বিষয়ে নকলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খোরশেদুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে চর-অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাজাহান মিয়ার দলীয় পদ পদবী ও প্রাথমিক সদস্যপদ আপাতত স্থগিত করা হয়েছে

তার উপর আনিত অভিযোগের ভিত্তিতে আদালতের বিচার কার্যক্রম শেষ হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে অপরাধী প্রমাণিত হলে তাকে দল থেকে চূড়ান্ত ও স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। আর যদি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে তাকে সসম্মানে তার রাজনৈতিক পদ পদবীসহ সদস্যপদ পুনর্বহাল করা হবে। বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত নোটিশের এই নির্দেশ বলবৎ থাকবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে নকলা উপজেলার চর-অষ্টধর ইউনিয়নের বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর পৃথক অভিযানে ভিজিডির ৯৬ বস্তা চাল জব্দ করা হয়। সে সময় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডির ৪১ বস্তা চাল নিজ গোডাউনে মজুদের দায়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াকে আটক করে জেলা কারাগারে পাঠানো হয়।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শান্তিগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ আটক-৩
শান্তিগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ আটক-৩
নাগরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
নাগরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
গোপালগঞ্জে ‘নতুন সমীকরণ’ সেলিমুজ্জামান সেলিমকে ঘিরে
গোপালগঞ্জে ‘নতুন সমীকরণ’ সেলিমুজ্জামান সেলিমকে ঘিরে