• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

প্রবাসীদের জন্য আলাদা হাসপাতাল নির্মাণ করা হবে: আসিফ নজরুল


প্রকাশ:  ৩১ মে ২০২৫, ০৮:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রবাসীরা দেশে এসে ঠিকমতো সঠিক চিকিৎসাসেবা পান না। তাই তাদের টাকায় তাদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করা হবে- এমনটিই বলেছেন আইন, বিচার ও সংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (৩১ মে) বিকালে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি), কালিহাতী ও নাগরপুর টিটিসির এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা কোর্সের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুবিধা চালু করেছে। ঋণ দেয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ করে দেয়া হয়েছে। জাপানে জনবল পাঠানো হবে। এ ছাড়া বিভিন্ন দেশের সঙ্গে কথা হচ্ছে অতি দ্রুত জনবল নেয়া হবে।

উপদেষ্টা বলেন, টাঙ্গাইলে যে স্কিল ট্রেড চালু করা হলো তা দেশের ইতিহাসে প্রথম। এ স্কিল যদি শিক্ষার্থীরা শিখতে পারেন তাহলে তারা প্রবাসে গিয়ে ভালো মানের কাজ করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মহাপরিচালক সালেহ আহমাদ মোজাফফর, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান ও টাঙ্গাইল টিটিসির অধ্যক্ষ রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
ফাইল ছবি
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই