• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

হোয়াইটওয়াশ নিয়ে যা বললেন লিটন দাস


প্রকাশ:  ২ জুন ২০২৫, ১১:৩৪ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। লাহোরে শেষ ম্যাচেও মিলল না সান্ত্বনার জয়। এবারও ব্যাট হাতে শুরুটা ভালো করলেও বোলিংয়ের ছন্দপতন দলকে ডুবিয়েছে। ৭ উইকেটের হারের পর মুখে হতাশার ছায়া স্পষ্ট হয়ে উঠেছে অধিনায়ক লিটন দাসের কণ্ঠে।

ম্যাচ শেষে হতাশ লিটন খোলামেলা স্বীকার করলেন ব্যর্থতার কথা, ‘হ্যাঁ, অবশ্যই আমরা ভালো বল করিনি। আগের দুই ম্যাচে ব্যাটিং-ফিল্ডিং ভালো হয়নি। আজ ব্যাটিং উন্নতি করেছে, তবে বোলিং নিয়ে শিখতে হবে। কীভাবে কোন ব্যাটারের বিপক্ষে বল করতে হয়, সেটা বুঝতে হবে। এই জায়গাগুলোয় উন্নতি দরকার।’

তবে পুরো সিরিজেই যে কেবল হতাশা, তা নয়। ইতিবাচক দিকও তুলে ধরেছেন টাইগার অধিনায়ক। ‘ইমন আর তামিম ভালো শুরু এনে দিয়েছে। শুধু ওরাই না, বেশিরভাগ খেলোয়াড়ই দায়িত্ব নিয়ে খেলেছে। নিজেদের কাজটা করার চেষ্টা করেছে সবাই,’— বলেন লিটন।

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি তিনি। মাঠে থাকা দর্শকদের প্রশংসা করে লিটন বলেন, ‘দর্শকরা অসাধারণ ছিল। দুই দলকেই সমর্থন দিয়েছে। খেলাও উপভোগ করেছে। আমি দুঃখিত, বাংলাদেশের দর্শকদের জয় উপহার দিতে পারিনি। আশা করি সামনে ভালো করব।’

ভিওডি বাংলা/ এমএইচ/এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মেসি
ছবি: সংগৃহীত
যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ