• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এনসিপির যুব উইংয়ের আহ্বায়ক

বিএনপি-ই অন্তর্বর্তী সরকারের ‘কিংস পার্টি’

   ২ জুন ২০২৫, ০৬:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, ‘সব সমীক্ষা বিবেচনা করে নিঃসন্দেহে বলা যায়, বিএনপি-ই অন্তর্বর্তীকালীন সরকারের কিংস পার্টি। জিয়াউর রহমানের আমলেও বিএনপি যখন প্রতিষ্ঠিত হয়, তখন তারা রাষ্ট্রের সব কাঠামোতে এমন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, যেমনটা তারা এখন করছে।’

রোববার (১ জুন) রাতে নিজের ফেসবুক পেজে তারিকুল লেখেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গণ-অভ্যুত্থানের সরকার হলেও এটি এককভাবে নিরপেক্ষ নয়। বরং সব রাজনৈতিক শক্তির অংশীদারিত্বের সরকার। ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা সরকারে গিয়েছেন, তারা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সেখানে রয়েছেন। গণ-অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে এই সরকারের বৈধতা রয়েছে।’

তিনি আরও লেখেন, ‘৫ আগস্টের পর বিএনপি জাতীয় সরকার গঠনে আপত্তি জানালে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ নেয়া হয়। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তালিকা নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। শুধু সরকার নয়, বিচার বিভাগ ও প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে বিএনপিসহ দলীয় লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য রাজনৈতিক দলগুলোরও ভূমিকা ছিল।’

তারিকুল প্রশ্ন তোলেন, ‘গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা পরিষদে আছেন, তারা কি এনসিপির প্রতিনিধি? আর যারা বিএনপির মনোনয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তারা কি বিএনপির? উত্তর হলো, যেহেতু উপদেষ্টা পরিষদ ও প্রশাসনের শীর্ষ পদগুলো রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে গঠিত, তাই এ সরকার বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর যৌথ সরকার। তবে বাস্তবতা হলো, উপদেষ্টা পরিষদের দু’জন ছাত্র প্রতিনিধি ছাড়া সবাই বিএনপির প্রভাব মেনে নিয়েছে। এই দুই উপদেষ্টা বিএনপির স্বার্থের বিরুদ্ধে থাকায় বিএনপির জন্য তারা এখন গলার কাঁটা।’

তারিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিএনপি সারা দেশের প্রশাসনিক কাঠামোতে একক প্রভাব বিস্তার করতে চায়। এর ফল তাদের খুব শিগগিরই ভোগ করতে হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের