• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

নারী ইমার্জিং এশিয়া কাপ স্থগিত


প্রকাশ:  ২ জুন ২০২৫, ০৮:৪১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
চলতি মাসের ৬ জুন থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপ। তবে বৈরী আবহাওয়া এবং স্বাস্থ্যঝুঁকির কারণে অনির্দিষ্টকালের জন্য এই টুর্নামেন্ট স্থগিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

সিদ্ধান্তটি এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভার একটি চিঠির পরিপ্রেক্ষিতে। এসিসিকে পাঠানো চিঠিতে তিনি দেশটিতে বিরাজমান প্রতিকূল আবহাওয়া ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং টুর্নামেন্ট স্থগিত করার অনুরোধ জানান। এসিসি সেই অনুরোধ বিবেচনা করে সোমবার (২ জুন) আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেয়।

শ্রীলঙ্কায় ১৪ বছর পর আবারও ভয়ংকরভাবে দেখা দিয়েছে ভাইরাসজনিত রোগ চিকুনগুনিয়া। মে মাসের সর্বশেষ প্রতিবেদনেও দেশটিতে ভাইরাসটির সক্রিয় উপস্থিতি পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ঝুঁকিপূর্ণ দেশের তালিকাতেও শ্রীলঙ্কার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে দেশজুড়ে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে খেলাধুলা আয়োজনের পরিবেশও অনুপযোগী হয়ে উঠেছে।

টুর্নামেন্ট স্থগিতের বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহসিন নাকভি বলেন, ‘উদীয়মান নারী ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতার সুযোগ করে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নারী ক্রিকেটের উন্নয়নে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যত দ্রুত সম্ভব নিরাপদ পরিবেশ নিশ্চিত করে নতুন সময়সূচি অনুযায়ী টুর্নামেন্ট আয়োজন করতে চাই।’

এর আগে ভারতীয় কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, পাকিস্তানের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত নারী ইমার্জিং এশিয়া কাপে অংশ নেবে না। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নেয়নি, তবুও বর্তমান স্বাস্থ্য ও আবহাওয়াজনিত উদ্বেগই মূলত টুর্নামেন্ট স্থগিতের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মেসি
ছবি: সংগৃহীত
যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ