• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পরকীয়া সন্দেহে স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় স্বামী

   ৭ জুন ২০২৫, ০৮:৪৭ পি.এম.
স্বামী-স্ত্রী ও তাদের মেয়ে। ছবি-সংগৃহীত

পরকীয়ায় অভিযোগে স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় হাজির হয়েছের স্বামী। রোমহর্ষক এ ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর আনেকল এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহবহিভূত সম্পর্কের অভিযোগে বিতণ্ডায় জড়িয়ে ২৬ বছর বয়সি মানাসাকে শিরোশ্ছেদ করে হত্যা করেছেন স্বামী শঙ্কর।

পুলিশ সূত্রের মতে, শঙ্কর ও মানাসা দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। কিছুদিন আগে তারা আনেকলের হিলালিগে গ্রামে একটি ভাড়া বাড়িতে ওঠেন। গত ৩ জুন রাতে শঙ্কর কাজে যাওয়ার সময় মানাসাকে জানান, তিনি পরদিন সকালে ফিরবেন।
 
কিন্তু তিনি তাড়াতাড়ি কাজ শেষ করে অপ্রত্যাশিতভাবে সেই রাতেই বাড়ি ফিরে আসেন এবং মানাসাকে অন্য একজন পুরুষের সঙ্গে দেখতে পান। এরপর তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং মানাসা বাড়ি ছেড়ে চলে যান।মার্কিন আকাশে আধিপত্যের নতুন অধ্যায়

পরের দিনগুলোতে মানাসা কয়েকবার বাড়িতে ফিরে আসেন এবং স্বামী শঙ্করকে উত্ত্যক্ত করেন। হত্যার আগের রাতে তিনি আবার বাড়িতে এসে হট্টগোল সৃষ্টি করেন, যা শঙ্করের ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়। বারবার উত্ত্যক্তের কারণে ক্ষুব্ধ হয়ে শঙ্কর মানাসাকে হত্যা করেন। এরপর তার কাটা মাথা নিয়ে সূর্যনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
 
বেঙ্গালুরুর পুলিশ সুপারিন্টেন্ডেন্ট (এসপি) সি কে বাবা বলেন, ‘গত রাতে এই দম্পতির মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার সময় স্বামী তার স্ত্রী মানাসাকে মারধর করে নৃশংসভাবে হত্যা করেন। তিনি তার শিরশ্ছেদ করে কাটা মাথা নিয়ে থানায় এসে অপরাধের কথা স্বীকার করেন। আমরা তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছি।’ 
 
এ ঘটনায় শঙ্করকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের