• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক

সংস্কার নিশ্চিত হলে এপ্রিলে নির্বাচন নিয়ে দ্বিমত নেই: সারজিস আলম


প্রকাশ:  ৯ জুন ২০২৫, ০৩:২৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যদি দৃশ্যমান বিচারিক কার্যক্রম দেখা যায়, মৌলিক কার্যক্রম স্পষ্ট হয় এবং বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের ক্ষেত্রে নির্বাচনকালীন কিছু সংস্কার নিশ্চিত করা হয় তাহলে এপ্রিল মাসে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। তবে তার আগে এসব সংস্কার নিশ্চিত করতে হবে।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। 

সারজিস বলেন, ‘বিগত দিনে দেখা গেছে, নির্বাচনের সময় ক্ষমতার অপব্যবহার, কালোটাকার প্রভাব, পেশিশক্তির অপপ্রয়োগসহ নানা অনিয়ম ঘটে। ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার চুরির মতো ঘটনা যেন আর না ঘটে। এবারের নির্বাচনে আমরা একটি লেভেল প্লেয়িং ফিল্ড চাই, যেখানে বড় বা ছোট সব দলই সমান সুযোগে সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারবে।’

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে সার্জিস আলম বলেন, কেউ যেন কারো দ্বারা ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়। এমনকি অপ্রীতিকর ঘটনগুলো আমরা বিগত নির্বাচন গুলোতে ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী এলাকায় দেখেছি। বিশেষকরে, ভোটকেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা, এই ধরনের ঘটনাগুলো যেন আর আমরা আগামীর বাংলাদেশে কোন নির্বাচনে না দেখি। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।

এ সময় জাতীয় নাগরিক পাটি (এনসিপি) মূখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সদর উপজেলা শাখার সমন্বয়ক তানবিরুল বারী নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, হাসনাত আবদুল্লাহকে সঙ্গে নিয়ে চৌরঙ্গী মোড়ে তার নেতাকর্মী ও সমর্থকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সার্জিস আলম।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা
ছবি: ভিওডি বাংলা
পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চ পর্যায়ে: রিজভী