• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক

প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চাই: জামায়াত আমির


প্রকাশ:  ৯ জুন ২০২৫, ০৭:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চাই। তিনি বলেছেন— এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই তিনি জাতির সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন।

সোমবার (৯ জুন) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা বাজারে উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলা হয়, অথচ তাদের নাগরিকত্বের প্রথম অধিকার- ভোটাধিকার নিশ্চিত করা হয় না। এটা হতে পারে না। আগামী নির্বাচনে দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত প্রবাসীরা যেনো স্বচ্ছ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সাড়ে ১৫ বছর যারা জাতির উপর জুলুম চালিয়েছে, তারা এখনও তা অব্যাহত রেখেছে। তারা জাতিকে অস্থির করতে চায়। কিন্তু এই জাতি জেগে উঠছে, এবার এই অন্যায়ের জবাব দেবে যুব সমাজ।

জামায়াত আমির বলেন, যুবকদের নেতৃত্বেই বাংলাদেশ পরিবর্তনের পথে এগিয়েছে। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি, কিন্তু বিদায় করতে পারিনি। সফল হয়েছে যুবকরাই। আগামী দিনে সুন্দর বাংলাদেশ গঠনে তারাই সাহসী ভূমিকা রাখবে।

ভোটার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করতে হবে। এবারের ভোটের লড়াই হবে যুবকদের নেতৃত্বে।

শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা নৈতিক চরিত্র গঠন করে না, চাকরির নিশ্চয়তাও দেয় না। এই শিক্ষা অর্জনের পরও ফাইল হাতে চাকরির জন্য ঘুরতে হয়। জামায়াত ক্ষমতায় গেলে প্রথমেই শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করা হবে। এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যা শিক্ষার্থীকে স্বনির্ভর করে তুলবে এবং শিক্ষিত কেউ বেকার থাকবে না।

বড়লেখা উপজেলা জামায়াতের আমির এমদাদুল ইসলাম এবং সেক্রেটারি আব্দুল বাছিতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. ইয়ামীর আলী, মৌলভীবাজার-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, ঢাকা পল্টন থানা আমির শাহিন আহমদ খান, ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, সিলেট মহানগর শিবির সভাপতি শরীফ মাহমুদ, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক, শহর শিবির সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা ডা. আব্দুল ওয়াদুদ টিপু, উপজেলা নায়েবে আমির আব্দুল্লাহ আল মাফুজ সুমন ও হুমায়ুন কবির সাজু প্রমুখ।

অনুষ্ঠান শেষে ঈদের দিন মর্মান্তিক দুর্ঘটনায় বড়লেখার একই পরিবারের নিহত দুই ভাইয়ের বাড়িতে যান জামায়াত আমির। সেখানে তিনি নিহতদের বাবা আলাউদ্দিন আলাই মিয়াকে সান্ত্বনা দেন এবং উপস্থিত সবার সঙ্গে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা
ছবি: ভিওডি বাংলা
পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চ পর্যায়ে: রিজভী