• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

ইউনিয়ন পরিষদে বিএনপির সভা, সমালোচনার ঝড়

   ১০ জুন ২০২৫, ০৫:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাইক লাগিয়ে একটি রাজনৈতিক দলের সভা করা হয়েছে।

সোমবার (৯ জুন) বিকেলে চরমার্টিন ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইউনিয়ন পরিষদের ভেতরে এই সভা নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

জানা যায়, উপজেলার সব ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটির নির্বাচন চলছে। সম্প্রতি চরমার্টিন ইউনিয়নের সবকয়টি ওয়ার্ডের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত নেতাদের পরিচিতি ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে এই সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি। 

তবে, ইউনিয়ন পরিষদের মতো সরকারি কার্যালয়ে রাজনৈতিক সভা হওয়ায় সাধারণ মানুষ ও ইউপি সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ওই সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আলী আহাম্মদ, সহসভাপতি জাহাঙ্গীর আলম, অজি উল্লাহ, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

স্থানীয়রা বলছেন, ইউনিয়ন পরিষদ জনগণের সেবা কেন্দ্র, কোনো রাজনৈতিক দলের অফিস নয়। এ ধরনের কর্মকাণ্ড প্রশাসনিক নিয়মনীতি লঙ্ঘন করে।

নাম প্রকাশ না করার শর্তে দুই ইউপি সদস্য বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদের মিটিং করার জায়গার এতো অভাব যে পরিষদের ভেতরে মিটিং করতে হবে। অথচ পরিষদের পাশেই চৌধুরী বাজারে তাদের দলীয় কার্যালয় রয়েছে। কেউ কেউ অভিযোগ করছেন, সরকারি অফিসও এখন তাদের রাজনৈতিক অফিস।

এ বিষয়ে চরমার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আলী আহাম্মদ বলেন, ‘ইউনিয়ন পরিষদ পাবলিক অফিস, তাই মিটিং করতে সমস্যা কোথায়। প্রশাসকের অনুমতি নেওয়া হয়নি বলেও জানান তিনি।

চরমার্টিন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, ‘বিষয়টি আমি জানি না। তবে রাজনৈতিক সভার আয়োজন ইউনিয়ন পরিষদে করা যায় না। ইউএনও’র সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাজনৈতিক কার্যক্রম অনুমোদনযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার