• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জনসমর্থন থাকলে কেউ পালায় না: এ টি এম আজহারুল

   ১২ জুন ২০২৫, ০২:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

সৈয়ধপুর প্রতিনিধি

জনসমর্থন থাকলে কেউ পালায় না, যারা বড় বড় কথা বলেছে তারাই পালিয়েছে বলে মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে নিজ গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

দীর্ঘ ১৪ বছর কারাভোগের পর নিজ এলাকায় ফিরে আসায় গণসংবর্ধনার আয়োজন করে স্থানীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রংপুরের তারাগঞ্জের জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়। 

এ টি এম আজহার বলেন, আমাদের মীর কাসিম আলীর যুদ্ধাপরাধের মামলা যখন শুরু হয়, তখন আমেরিকায় ছিলেন তিনি। আমাকে বলা হয়েছিল, আপনি আসবেন না। আমি বলেছিলাম, আমি তো কোন অপরাধ করিনি। আমার দেশেই মরবো আমি। আমি দেশে এলাম। আর যারা বড় বড় কথা বলেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে।

জামায়াত নেতা আজহারুল ইসলাম বলেন, ১৪ বছর কারাবরণ করার পর মুক্ত হয়ে নিজ এলাকায় যাচ্ছি আমি। দেশবাসী ও এলাকাবাসীকে এর জন্য ধন্যবাদ জানাই। আমি এখন মুক্ত, আমি স্বাধীন, এখন নিজের মতামত আমি নিজে প্রকাশ করতে পারি। এ সময় সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিমসহ কেন্দ্রীয়, রংপুর মহানগর, জেলা ও উপজেলা আমিরও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, তারাগঞ্জ ও বদরগঞ্জে স্থানীয় জামায়াত আয়োজিত দুটি সমাবেশে প্রধান অতিথি হিসবে এ টি এম আজহারুল ইসলাম বক্তব্য দিবেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের