• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয় ইঞ্জিনিয়ার মাসুদের

   ১২ জুন ২০২৫, ০৭:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে দলটির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মো. ইমদাদুল হক মাসুদ।

বৃহস্পতিবার (১২ জুন) জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে রহনপুরের স্টার ফুড মিনি চাইনিজ রেস্টুরেন্টে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার মাসুদ বলেন, ‘দেশের এই কঠিন সময়ে আমাদের সবাইকে নতুনভাবে ভাবতে হবে। রাজনীতি মানে ক্ষমতার দম্ভ নয়, রাজনীতি মানে সেবা, আত্মত্যাগ ও সততা। আমি ছাত্রজীবন থেকেই এই আদর্শ লালন করেছি।’

সাবেক এই ভিপি বলেন, ‘এই অঞ্চলের মানুষের জন্য একটি কার্যকর ও জবাবদিহিতামূলক নেতৃত্ব গড়ে তোলা সময়ের দাবি। আমি রাজনীতিকে কখনো পেশা হিসেবে নিইনি, বরং দায়িত্ব হিসেবে নিয়েছি।’

মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা এলাকার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। ইঞ্জিনিয়ার মাসুদ সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, ‘আপনারা সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারে সত্যটা কী। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।’

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মাসুদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি, দেশকে গড়ার জন্য সততা, দক্ষতা এবং জনগণের পাশে দাঁড়ানোর মানসিকতা থাকা জরুরি।’

এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী