• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার তরুণদের কাছে পৌঁছাতে মন্ত্রীদের বিশেষ নির্দেশনা মোদির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে ডিএসসিসি প্রশাসকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২ সদ্যবিদায়ী রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়বেন রোববার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে প্রতিমন্ত্রী ইশরাকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে মন্ত্রী রবিউলের অভিনন্দন সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক

লন্ডন বৈঠক রাজনৈতিক অচলাবস্থা ও অবিশ্বাস দূর করবে


প্রকাশ:  ১৪ জুন ২০২৫, ০৬:০৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গতকাল লন্ডনে সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার বৈঠকের মধ্য নির্বাচনকেন্দ্রীক অচলাবস্থা ও সন্দেহ অবিশ্বাস অনেকখানি দূর হবে বলে আশা করা যায়। 

সরকারের উদ্যোগকে "বিলম্বিত বোধদয়' হিসাবে আখ্যায়িত করেন তিনি বলেন, আরো আগে এই বোধদয় হলে অনেক অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও রাজনৈতিক বিরোধ বৈরীতা এড়িয়ে নির্বাচনের প্রস্তুতিসহ আসল কাজগুলোতে আরও মনোযোগ দেওয়া যেত। এই বৈঠকের মধ্য দিয়ে বিচার সংস্কার ও নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সম্মানজনক প্রস্থানের রাস্তা সুগম হলো বলে ধরে নেয়া যেতে পারে। আপাতত রাজনীতির গুমোট পরিস্থিতির যেমন অবসান হতে পারে, তেমনি সরকারেরও বিশেষ কোন দিকে ঝুঁকে পডার আশংকাও কিছুটা কমতে পারে।

লন্ডন বৈঠকে দুই নেতার আলোচনার বিষয় রাজনৈতিক দল ও দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার আহ্বান জানান সাইফুল হক। একইসাথে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও গুরুত্বপূর্ণ অংশীজনদেরদের সাথেও কার্যকরি বোঝাপড়া বাড়াতেও  সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 
পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বলেন, দেশের মানুষের  অধিকার ও মুক্তি অর্জনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের ভালবাসা নিয়ে  আগামী দিনগুলোতেও আপোষহীন ধারায় তার সংগ্রাম অব্যাহত রাখবে।

শনিবার ১৪ জুন সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য  বহ্নিশিখা জামালী, আকবর খান,  আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক। সংহতি জানান গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আহবায়ক শেখ আবদুর নূর। 

সমাবেশে বহ্নিশিখা জামালী বলেন, বহু রক্ত দিয়ে আমরা আওয়ামী ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি সাম্যভিত্তিক মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের লক্ষ্যে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই লড়াই শেষ অব্দি এগিয়ে নেবে।

আকবর খান বলেন, জনগণের স্বার্থ ও অধিকারের প্রশ্নে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আপোষহীন।

আবু হাসান টিপু বলেন, কোন চেহারার স্বৈরতন্ত্রকে বাংলাদেশে আমরা আর শিকড় বিস্তার করতে দেবনা।

আনছার আলী দুলাল বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে বিপ্লবের উপযোগী পার্টি হিসাবে গড়ে তুলতে হবে।

মীর মোফাজ্জল হোসেন মোশতাক বলেন, মেহনতি মানুষের মুক্তি অর্জনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীদেরকে আরও ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।

সমাবেশের পর প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয়  শহীদ মিনারে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও  জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়; শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম মীর রেজাউল আলম, ফিরোজ আলী, কেন্দ্রিয় সংগঠক আইয়ুব আলী, বাবর চৌধুরী,  ঢাকা মহানগর কমিটির নেতা মোঃ সালাউদ্দীন, মিজারুল রহমান ডালিম, আরিফুল ইসলামসহ পার্টির ঢাকা মহানগর নেতৃবৃন্দ। এছাড়াও পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিভিন্ন জেলা/ উপজেলা পর্যায়েও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শপথ গ্রহণ,  সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: বিরোধীদলীয় নেতা
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি
গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
চাকরির টোপ, শত কোটির প্রলোভন- নজরুলকে ঘিরে বিস্ফোরক অভিযোগ