• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুমিল্লায় অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৬, ০৩:০৮ পি.এম.
অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা

চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, আমানত সংগ্রহ বৃদ্ধি এবং খেলাপি ঋণ পুনরুদ্ধার কার্যক্রম আরও গতিশীল করতে কুমিল্লায় ব্যবসায়িক সম্মেলনের আয়োজন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।

শনিবার (১১ জুলাই) কুমিল্লায় আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। তিনি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শ্রেণীকৃত ঋণ আদায়, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে এসএমই ঋণ বিতরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে জানানো হয়, তিনজন গ্রাহকের কাছ থেকে শ্রেণিকৃত ঋণের বিপরীতে নগদ ৩০ লাখ ১ হাজার টাকা আদায় করা হয়েছে। একই অনুষ্ঠানে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় এসএমই খাতে ২ কোটি ৩১ লাখ টাকার নতুন ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার। সভাপতিত্ব করেন কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক মো. ইখতিয়ার উদ্দীন।

সম্মেলনে কুমিল্লা সার্কেলের আওতাধীন বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধান, কর্পোরেট শাখার প্রধান, শাখা ব্যবস্থাপক এবং আমন্ত্রিত গ্রাহকরা অংশ নেন। ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি চলতি বছরের লক্ষ্য অর্জনে করণীয় বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সোনার ভরি সোয়া ২ লাখ ছুঁই ছুঁই
ছবি: সংগৃহীত
কারখানা চালু রাখতে ঋণখেলাপি সুগার রিফাইনারিকে বিশেষ ছাড়
এক বছরে মূল্যস্ফীতি কমেছে ১.৬২ শতাংশ
এক বছরে মূল্যস্ফীতি কমেছে ১.৬২ শতাংশ