• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আর্জেন্টিনার জয়ে ব্যবসায় লালবাতি জ্বলছে সেই তান্ত্রিকের

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৪ জুলাই ২০২৬, ০৬:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সব শঙ্কা ও নেতিবাচক পূর্বাভাস পেছনে ফেলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষোলোর শ্বাসরুদ্ধকর লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।

এই জয়ের মধ্য দিয়ে ঘানার আলোচিত তান্ত্রিক কোয়াকু বোনসাম এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তার করা ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে। ম্যাচের আগে দুজনই দাবি করেছিলেন, কেপ ভার্দের কাছেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা।

ম্যাচে অবশ্য কেপ ভার্দে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই দল সমানতালে লড়াই চালিয়ে যায়। তবে ম্যাচের শেষদিকে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে নাটকীয় জয় পায় আলবিসেলেস্তেরা।

এই ফলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ঘানার তান্ত্রিক কোয়াকু বোনসামের ভবিষ্যদ্বাণী পুরোপুরি ভেস্তে যায়। অনেকে এখন তার ভবিষ্যদ্বাণীর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন।

অবশ্য বিতর্কিত মন্তব্যের কারণে এর আগেও আলোচনায় এসেছেন বোনসাম। তিনি এবার বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল শিরোপা জিতবে বলেও দাবি করেছিলেন। এছাড়া ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর ‘কালো জাদু’ করার দাবি এবং পরে সেই বক্তব্য থেকে সরে দাঁড়িয়েও আলোচনায় ছিলেন তিনি।

হ্যারি কেইনের ক্ষেত্রে তার কিছু কথা মিললেও, আর্জেন্টিনার পথরোধ করতে পারেননি এই ঘানার তান্ত্রিক। শেষ পর্যন্ত কেপ ভার্দের লড়াই প্রশংসা কুড়ালেও জয়ের হাসি হেসেছে মেসির দলই।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আমার সবকিছুই চাইল, অথচ তারাই আমাকে খুব জোরে ট্যাকল করে
ছবি: সংগৃহীত
শেষ ষোলোয় কে কার মুখোমুখি
ছবি: সংগৃহীত
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া