• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিএনপি নেতার ওপর হামলা, শেখ রবিউলের কঠোর বার্তা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৭:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানার ৬৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শামসুদ্দিন খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সড়ক, রেল ও নৌ মন্ত্রী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সমন্বয়ক শেখ রবিউল আলম।

শুক্রবার (২৪ জুলাই) সংসদীয় আসন ঢাকা-১০ (কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কামরাঙ্গীচর-আংশিক)–এর প্রধান সমন্বয়কারী ও মিডিয়া উইং মাহফুজ কবির মুক্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুরে মাতুয়াইল শিশু হাসপাতাল এলাকায় আত্মগোপনে থাকা আওয়ামী সন্ত্রাসীরা শামসূদ্দিন খানের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সড়ক, রেল ও নৌ মন্ত্রী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সমন্বয়ক শেখ রবিউল আলম।

ভিওডি বাংলা/এএইচএস/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
স্পিকারের দায়িত্বে কায়সার কামাল
ছবি: সংগৃহীত
ফিরবে খেলাধুলার পরিবেশ বাংলাদেশ মাঠ আধুনিকায়ন হবে : আবদুস সালাম
ছবি: সংগৃহীত
খালেদা জিয়ার আমলেও একই দিনে ঈদ-পূজা হয়েছে : আবদুস সালাম