• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রিয়াদের পর মুশফিককেও কোচিংয়ে দেখতে চায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক    ৪ জুলাই ২০২৬, ০৮:৪৬ পি.এম.
মুশফিকুর রহিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের কোচিং কাঠামোয় যুক্ত করার পরিকল্পনা করছে। মাহমুদউল্লাহ রিয়াদের পর ভবিষ্যতে মুশফিকুর রহিমকেও কোচিংয়ে দেখতে চায় বোর্ড।

বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে খেললেও যুব দল ও বাংলাদেশ ‘এ’ দলের পরামর্শক হিসেবে কাজ শুরু করেছেন মাহমুদউল্লাহ। একই ধরনের ভূমিকায় ভবিষ্যতে মুশফিককেও যুক্ত করতে আগ্রহী বিসিবি। যদিও তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন।

বিসিবি পরিচালক ফাহিম সিনহা বলেন, ‘মাহমুদউল্লাহ, মুশফিক—যারা দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলেছে, তাদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব।’

তবে বিষয়টি অনেকটাই মুশফিকের আগ্রহের ওপর নির্ভর করবে বলে জানান তিনি। ফাহিম বলেন, ‘যদি মুশফিক কোচিংয়ে আগ্রহী হন কিংবা ক্রিকেটের সঙ্গে অন্য কোনো ভূমিকায় কাজ করতে চান, তাহলে আমরা অবশ্যই তাকে বিসিবির সঙ্গে যুক্ত করতে চাই।’

মুশফিকের অভিজ্ঞতাকে দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এত বছরের অভিজ্ঞতা এবং আধুনিক ক্রিকেটকে কাছ থেকে দেখার সুযোগ আমাদের জন্য মূল্যবান সম্পদ। তাকে যদি বিসিবির সঙ্গে যুক্ত করতে না পারি, সেটি আমাদের ব্যর্থতা হবে।’

এদিকে আঞ্চলিক পর্যায়ের কোচদের মানোন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে বিসিবি। এ লক্ষ্যে তিন সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হচ্ছে। কমিটিতে থাকবেন মোহাম্মদ সালাহউদ্দিন, মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম।

ফাহিম জানান, কী পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) চালুর মাধ্যমে কোচদের পারফরম্যান্স মূল্যায়নের একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করা হবে। সিনিয়র কোচরা জেলা ও বিভাগীয় কোচদের তদারকি করবেন এবং বিসিবির অধীনে থাকা সব কোচকে কেপিআইয়ের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, জেলা পর্যায়ের কোচদের বেতন কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে তিনটি গ্রেড নির্ধারণ করা হবে এবং বর্তমানের তুলনায় তাদের বেতন সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আমার সবকিছুই চাইল, অথচ তারাই আমাকে খুব জোরে ট্যাকল করে
ছবি: সংগৃহীত
শেষ ষোলোয় কে কার মুখোমুখি
ছবি: সংগৃহীত
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া