• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘চালচিত্র’ এর প্রিকুয়েল সিরিজে চঞ্চল চৌধুরী

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ জুলাই ২০২৬, ০৫:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। একের পর এক টালিউড প্রজেক্টে কাজ করে চলা এই অভিনেতা এবার যুক্ত হচ্ছেন আলোচিত থ্রিলার ‘চালচিত্র’-এর প্রিকুয়েলভিত্তিক ওয়েব সিরিজে।

‎সম্প্রতি ব্রাত্য বসু পরিচালিত ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং শেষ করেছেন চঞ্চল। এরই মধ্যে নতুন এই সিরিজে অভিনয়ের খবর নিশ্চিত করেছেন তিনি।

‎২০২৪ সালে মুক্তি পাওয়া প্রতীম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ ছিল টালিউডের অন্যতম আলোচিত থ্রিলার। এই সিনেমার মাধ্যমেই পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। পর্দায় তার উপস্থিতি সীমিত হলেও অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শক ও সমালোচকদের কাছে।

‎প্রথম কিস্তি মুক্তির পর নির্মাতা ‘চালচিত্র ২’-এর ঘোষণা দিলেও পরে পরিকল্পনায় পরিবর্তন আসে। নতুন চিত্রনাট্য নির্মিত হয়েছে প্রথম সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র সিরিয়াল কিলার ‘ভুবন’-কে কেন্দ্র করে। ফলে এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নয়, বরং একটি ওয়েব সিরিজ হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

‎পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্রাত্য বসুর অভিনীত ‘ভুবন’ চরিত্রটির তরুণ বয়সের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। সিরিজটিতে তুলে ধরা হবে, কীভাবে এক সাধারণ মানুষ ধীরে ধীরে ভয়ংকর এক সিরিয়াল কিলারে পরিণত হয়। চরিত্রটির অপরাধপ্রবণতার পেছনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং অতীতের নানা ঘটনাই হবে কাহিনির মূল আকর্ষণ।

‎তবে নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি নন চঞ্চল। এ বিষয়ে তিনি বলেন, “গল্প নিয়ে বিস্তারিত বলা যাবে না। এটার জন্য দর্শককে অপেক্ষা করতে হবে। আমি অভিনয় করছি, এটা চূড়ান্ত। কাজটা যখন দর্শক দেখবে, তখনই গল্প আর চরিত্রটা দেখুক।”

‎অন্যদিকে, প্রথম কিস্তির মতো এবারও প্রধান তদন্তকারী কর্মকর্তার চরিত্রে ফিরছেন টোটা রায়চৌধুরী। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শ্বেতা মিশ্র, বরুণ চন্দসহ আরও অনেকে।

‎ইতোমধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে। চঞ্চল চৌধুরী জানিয়েছেন, আগামী এক-দুদিনের মধ্যেই তিনি শুটিং ইউনিটে যোগ দেবেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘চালচিত্র’-এর বহুল প্রতীক্ষিত প্রিকুয়েল সিরিজ।

ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
সোনমের পাশে দাঁড়িয়ে দীপিকার পোস্ট
ছবি : সংগৃহীত
লোকসানের মুখে ‘মোয়ানা’র লাইভ-অ্যাকশন রিমেক
ছবি: সংগৃহীত
একটি ব্যক্তিগত বার্তা থেকেই শুরু প্রিয়াঙ্কা নিকের প্রেম