• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া, এশিয়ায় উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ০৮:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে সপ্তাহব্যাপী আকাশ ও নৌপথে যৌথ মহড়া শুরু করেছে রাশিয়া। এ ঘটনাকে কেন্দ্র করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। 

তবে ক্রেমলিন বলছে, এ যৌথ মহড়া অন্য কোনো দেশের জন্য হুমকি সৃষ্টি করবে না। সোমবার (৬ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, চীনের চিংদাও শহরের জলসীমা ও আকাশসীমায় সোমবার থেকে রাশিয়া ও চীনের যৌথ মহড়া শুরু হয়েছে। তবে এটি কোনো দেশকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না। আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতেই এ মহড়ার আয়োজন করা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, ৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হবে। এতে রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর থেকে একটি ক্রুজার, একটি করভেট, একটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ পাঠিয়েছে।

মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার রিয়ার অ্যাডমিরাল সের্গেই সিনকো বলেন, এই মহড়া মস্কো ও বেইজিংয়ের মধ্যে নৌ-সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এ ধরনের মহড়া মূলত প্রতিরক্ষামূলক।

এ ধরনের মহড়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো ধরনের উসকানি সৃষ্টি করবে কি না এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমাদের যৌথ মহড়াগুলো কারও বিরুদ্ধে কিংবা এ অঞ্চলের কোনো নির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে না। সবাইকে এ বিষয়টি মনে রাখা উচিত।

তিনি বলেন, এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ও সংকটপূর্ণ ক্ষেত্রে রাশিয়া ও চীনের মধ্যকার সহযোগিতা আরও জোরদার করতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

ভিওডি বাংলা/আরআই/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্পেনের আশ্রয়ে ২০ শিশুসহ শত ফিলিস্তিনি
ছবি: সংগৃহীত
খামেনির শোক র‌্যালি শুরু, তেহরানে লাখো মানুষের সমাগম
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৩৪২