{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

৩ বছরের বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান

ভিওডি বিনোদন ডেস্ক    ২১ জুলাই ২০২৬, ০৭:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ বিশ্বজুড়ে সাফল্য পাওয়ার পর কাজ থেকে দীর্ঘ বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান। টানা ব্যস্ততা ও শারীরিক-মানসিক ক্লান্তির কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, আগামী অন্তত তিন বছর নতুন কোনো চলচ্চিত্র নির্মাণ করবেন না।

সম্প্রতি মার্কিন গণমাধ্যম টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান বলেন, ‘দ্য ওডিসি’ নির্মাণ ছিল তার ক্যারিয়ারের অন্যতম কঠিন অভিজ্ঞতা। দীর্ঘ সময় ধরে চলা এ প্রকল্পে তিনি এবং পুরো টিম ব্যাপক পরিশ্রম করেছেন, যার ফলে সবাই শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন।

নোলানের ভাষায়, প্রাচীন গ্রিক কবি হোমারের কালজয়ী মহাকাব্যকে চলচ্চিত্রে রূপ দেওয়া ছিল বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, এমন একটি মহাকাব্যিক গল্পকে পর্দায় যথাযথভাবে তুলে ধরতে হলে কঠিন পথ পাড়ি দেওয়াই স্বাভাবিক।

প্রযুক্তিগত দিক থেকেও ‘দ্য ওডিসি’ নতুন ইতিহাস গড়েছে। নোলানের দাবি, এটিই বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা পুরোপুরি লার্জ-ফরম্যাট ক্যামেরায় ধারণ করা হয়েছে।

এদিকে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে বর্তমান হলিউড স্টুডিওগুলোর ঝুঁকি নিতে অনীহার সমালোচনা করেন নোলান। তার মতে, দর্শক সবসময় নতুন ও উচ্চাভিলাষী গল্প দেখতে আগ্রহী। তাই বড় সাফল্য পেতে চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল ঝুঁকি নিতে হবে।

হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’তে ট্রয় যুদ্ধ শেষে বীর যোদ্ধা ওডিসিয়াসের দীর্ঘ ও বিপদসংকুল স্বদেশে ফেরার অভিযানের গল্প তুলে ধরা হয়েছে। ছবিতে ওডিসিয়াসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া টম হল্যান্ড, জেনডায়া, অ্যান হ্যাথাওয়ে, লুপিতা নিয়োঙ্গো, রবার্ট প্যাটিনসন এবং শার্লিজ থেরনসহ হলিউডের একাধিক জনপ্রিয় তারকা এতে অভিনয় করেছেন।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রতারণা মামলায়ও জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম
মেসি-অমিতাভ
‘খেলা শেষ’ লিখে মেসিকে কী বার্তা দিলেন অমিতাভ