{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দিল্লিতে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে সংঘর্ষ, সমঝোতা বৈঠকে সরকার

আন্তর্জাতিক ডেস্ক    ২০ জুলাই ২০২৬, ০৬:৫৩ পি.এম.
দিল্লিতে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে সংঘর্ষ, সমঝোতা বৈঠকে সরকার
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে 'চলো সংসদ' কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুলাই) যন্তর-মন্তর থেকে সংসদের উদ্দেশে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে আন্দোলনকারী ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জে পি) নাড্ডা।

এর আগে, রোববার দিল্লি পুলিশ 'চলো সংসদ' কর্মসূচির অনুমতি না দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বড় ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তা সত্ত্বেও হাজারো সমর্থক যন্তর-মন্তরে জড়ো হন এবং সংসদের দিকে মিছিলের চেষ্টা করেন। এতে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

দিনের শেষ দিকে সিজেপির প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রানকার সঙ্গে বৈঠক করেন জে পি নাড্ডা। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, সোমবার সকালে প্রথমবারের মতো আন্দোলনকারীদের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব আসে। সকাল ১১টা ৫০ মিনিট থেকে আলোচনা শুরু হয় এবং বিকেল চারটার দিকে আন্দোলনকারীরা তাদের লিখিত দাবি সরকারের কাছে জমা দেন। আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

সিজেপি জানিয়েছে, সরকারের সঙ্গে সংলাপ শুরু হওয়াকে তারা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। তবে দাবি পূরণের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশটির বিভিন্ন স্থানে আন্দোলন জোরদার করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটি সাম্প্রতিক সময়ে ভারতের তরুণদের অন্যতম বড় আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে আলোচনায় এসেছে।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দর সিরস্কি। ছবি: সংগৃহীত
বরখাস্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন সেনাপ্রধান
ছবি: সংগৃহীত
আজও ভারতের সংসদ অভিমুখে পদযাত্রা করবে সিজেপি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
আন্দোলনে উত্তাল দিল্লী, প্রশ্নফাঁসে জড়িতদের কঠোর শাস্তির নির্দেশ মোদির