• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভারতে ফের করোনার সংক্রমণ, মৃত্যু ২

আন্তর্জাতিক ডেস্ক    ১২ জুলাই ২০২৬, ০৭:১০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। কাদাপা জেলায় নতুন করে আটজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে গত কয়েক সপ্তাহে করোনায় আক্রান্ত দুজনের মৃত্যুর ঘটনাও নিশ্চিত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কাদাপার রাজামপেট এলাকার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশির উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে গেলে তার করোনা শনাক্ত হয়। পরে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, কাদাপার ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তি অসুস্থ হয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। পরে হাসপাতালের করোনা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ছাড়া কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক শিক্ষার্থীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

নতুন সংক্রমণের পর পরিস্থিতি মোকাবিলায় জেলার স্বাস্থ্য বিভাগ বিশেষ টিম গঠন করে মাঠে নামিয়েছে। আক্রান্ত এলাকাগুলো থেকে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮টি নমুনার ফল নেগেটিভ এসেছে। বাকি নমুনাগুলোর পরীক্ষার ফল এখনও অপেক্ষমাণ।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে কাদাপা জেলায় মোট আটজন করোনা রোগী রয়েছেন। ভাইরাসের ধরন এবং সংক্রমণের প্রকৃতি বিশ্লেষণের জন্য নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

অন্ধ্রপ্রদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাভিথা কাদাপায় সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আক্রান্ত এলাকায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশও দেওয়া হয়েছে।

একই সঙ্গে আক্রান্ত এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। জীবাণুনাশক ও ব্লিচিং কার্যক্রমও চলছে।

কর্তৃপক্ষ আক্রান্তদের পরিবারের সদস্যদের দ্রুত করোনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে। যাদের করোনা শনাক্ত হবে তাদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে এবং অন্যদের বাড়িতে থেকে পর্যবেক্ষণে রাখা হবে।

পরিস্থিতি মোকাবিলায় জেলার হাসপাতালগুলোকে পর্যাপ্ত শয্যা, আইসোলেশন সুবিধা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার, জনসমাগমে মাস্ক ব্যবহারের এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ: ইরান
ছবি: সংগৃহীত
গোমূত্র পান করাতে বাধ্য, সাবেক এমপির বিরুদ্ধে মামলা
ফাইল ছবি
ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর