• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফেস দ্য পিপল সম্পাদক-রিপোর্টারের বিরুদ্ধে আদালতে মামলা

আদালত প্রতিবেদক    ৫ জুলাই ২০২৬, ০৫:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনলাইন সংবাদমাধ্যমকে ঘিরে চাঁদা দাবি ও মানহানির গুরুতর অভিযোগে ঢাকার আদালতে মামলা দায়েরের ঘটনায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

রোববার ৫ জুলাই সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে অনলাইন প্ল্যাটফর্ম ফেস দ্য পিপল এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। মামলাটি মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান দাখিল করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে আদেশ পরে জানানো হবে বলে উল্লেখ করেন। পরবর্তীতে অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং আগামী ১০ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. ইমদাদুল হক লাল ও আজাদ রহমান।

মামলার আবেদনে বলা হয়, ফেস দ্য পিপল এ মাস্তুল ফাউন্ডেশনকে নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশের পর অভিযুক্তরা সংগঠনটির কার্যালয়ে যান। সেখানে তারা ফাউন্ডেশনের পক্ষে ইতিবাচক প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার টাকা এবং প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আরও ১৫ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে নিয়মিত ইতিবাচক সংবাদ প্রকাশের বিনিময়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করা হয়। দাবি প্রত্যাখ্যান করলে আসামিরা ভয়ভীতি দেখান এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেন বলেও মামলায় বলা হয়েছে।

এছাড়া মামলার আবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ জুন ফেস দ্য পিপল অনলাইন পোর্টালে মাস্তুল ফাউন্ডেশনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যা তাদের সুনাম ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ। ওই প্রতিবেদনের কারণে ফাউন্ডেশনের প্রায় ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলেও দাবি করা হয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাইকোর্ট
ছয়দিনে ২৬৫৬০ পুরাতন মামলা নিষ্পত্তি
ছবি: সংগৃহীত
কি শাস্তি হতে পারে পিতা-মাতার ভরণপোষণ না করলে?
ফাস্ট গ্রুপের সিইও আব্দুল্লাহ আল রাফে
১৬ কোটি টাকা আত্মসাৎ: ফাস্ট গ্রুপের সিইও রাফে কারাগারে