• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সেতুমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ০৮:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে জাপানের সহযোগিতা আরও বাড়ানোর পাশাপাশি চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে উচ্চপর্যায়ের এক বৈঠকে। এতে দুই দেশের মধ্যে উন্নয়ন অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের যোগাযোগ খাতের চলমান উন্নয়ন কার্যক্রম, মেট্রোরেল প্রকল্প, সড়ক ও সেতু অবকাঠামো, এক্সপ্রেসওয়ে নির্মাণ, কারিগরি সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রকল্পে জাইকার সম্পৃক্ততা আরও বাড়ানোর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি উপস্থিত ছিলেন। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এবং জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়নে জাইকা দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে আসছে। বিশেষ করে মেট্রোরেল, সড়ক, সেতু ও কৌশলগত অবকাঠামো প্রকল্পে জাপানের সহযোগিতা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ভবিষ্যতেও এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি নিরাপদ, আধুনিক, টেকসই ও সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে গণপরিবহন, স্মার্ট ট্রান্সপোর্ট ব্যবস্থা এবং আঞ্চলিক সংযোগ সম্প্রসারণে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাইকা প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো বৈঠকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের ধারাবাহিক সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় জাইকা ভবিষ্যতেও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে এবং চলমান প্রকল্পের পাশাপাশি নতুন সম্ভাবনাময় খাতেও সহযোগিতা অব্যাহত রাখবে।

বৈঠকে উভয় পক্ষ মেট্রোরেল প্রকল্পের সফল বাস্তবায়ন, মাতারবাড়ী অঞ্চলের সমন্বিত উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ অবকাঠামো প্রকল্পে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হন। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: পিএমও
ভেজালবিরোধী অভিযানে গতি আনতে উচ্চপর্যায়ের কমিটি গঠন
ফাইল ছবি
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রস্তুতিতে ইসি
ছবি: সংগৃহীত
জ্বালানিমন্ত্রী বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা দেনা রেখে গেছে হাসিনা সরকার