• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল প্রথমবার কেন্দ্রের বাইরে পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক    ২ জুলাই ২০২৬, ০২:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার পর এবার রাজধানী কিয়েভে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাতভর চলা ওই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক শিশুসহ কয়েক ডজন মানুষ।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দিবাগত রাতে চালানো এ হামলায় একটি অ্যাম্বুল্যান্স সাবস্টেশনেও আঘাত হানা হয়। এতে কয়েকজন স্বাস্থ্যকর্মী আহত হন।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো বলেন, আবাসিক ভবনগুলোতে সরাসরি আঘাত হানা হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হচ্ছে।

কিয়েভের কর্মকর্তাদের ভাষ্য, রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা টানা ১১ ঘণ্টা ধরে চলে। এতে শহরের প্রায় ৩০টি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, ধসে পড়া আবাসিক ভবনে আগুন জ্বলছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা করছেন।

ইউক্রেনের অভিযোগ, রাশিয়া বেসামরিক অবকাঠামো ও আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কিয়েভ ছাড়াও দিনিপ্রোপেত্রোভস্ক, পোলতাভা, চেরকাসি ও চেরনিহিভ অঞ্চলের সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল দূরপাল্লার অস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর প্রতিক্রিয়া জানানো এবং রাশিয়ার হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘শুধু নিন্দা নয়, বাস্তবমুখী পদক্ষেপ প্রয়োজন।’

হামলার কয়েক ঘণ্টা আগে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাজধানীর বাসিন্দাদের সতর্ক থাকার এবং বিমান হামলার সাইরেন বাজলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

এরপর স্থানীয় সময় রাত ৮টার দিকে কিয়েভে বিমান হামলার সাইরেন বাজতে শুরু করে। বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে মেট্রো স্টেশনগুলোতে ভিড় জমান। সাইরেন বৃহস্পতিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
ছবি: সংগৃহীত
গরু জবাই নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে বিজয় সরকার
তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্রী
লাইভে থাকা অবস্থায় নারী এমপিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ