• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকা রেঞ্জে নতুন ডিআইজি ইকবাল হোসেন

ভিওডি বাংলা ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৭:০১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। পুলিশের বিশেষ শাখা (এসবি) এর ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
 
রোববার ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
 
একই আদেশে পুলিশের আরও পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।
 
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার করা হয়েছে।
 
এদিকে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
 
অন্যদিকে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনে পদায়ন করা হয়েছে।
 
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
 
ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি নির্ভরযোগ্য ডেটা: অর্থমন্ত্রী
ঢাকায় সচিবালয়ে জাইকার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিওডি বাংলা
জাইকার ভূমিকা উন্নয়ন অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল পুলিশ কর্মকর্তারা, ৩৩ ডিসি আতঙ্কে