• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ০৬:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে পুলিশ সদস্যদের নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা। তিনি বলেছেন, অপরাধীর কোনো দল, মত বা সামাজিক পরিচয় নেই। তাই জনগণের স্বার্থে পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালন করতে হবে পুলিশকে।

সোমবার (১৩ জুলাই) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে জুন ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, "আইনশৃঙ্খলা রক্ষায় প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই। পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।"

সভায় তিনি থানা পর্যায়ে অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন। একই সঙ্গে প্রতিটি থানার এলাকায় যাতে কোনো ধরনের অপরাধ সংঘটিত না হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, "ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হবে। অন্যদিকে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

সভায় জুন মাসে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখা ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও তথ্যপ্রযুক্তি) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেপ্তার
পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেপ্তার
ফাইল ছবি
রাজধানীতে ডিবির অভিযান, বেলজিয়ামের বন্দুক ও নেপালের পিস্তল উদ্ধার
ছবি: সংগৃহীত
ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টি, অতি ভারী বর্ষণ