• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বাবার দাফনের রাতেই এটিএম বুথে ডিউটি, সকালে পরীক্ষায় ইকন

  বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ১২:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
বাবার মৃত্যুর পরও দায়িত্ব পালন করে পরদিন এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বাগেরহাটের শিক্ষার্থী ইকন। ছবি: সংগৃহীত
বাবার মৃত্যুর পরও দায়িত্ব পালন করে পরদিন এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বাগেরহাটের শিক্ষার্থী ইকন। ছবি: সংগৃহীত

বাবাকে চিরবিদায় দেওয়ার কয়েক ঘণ্টা পরই আবার কর্মস্থলে ফিরতে হয়েছে। রাতভর দায়িত্ব পালন শেষে সকালে বসতে হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়। জীবনের কঠিন বাস্তবতার এমন এক সংগ্রামের গল্প এখন আলোচনায় এনে দিয়েছে বাগেরহাটের শিক্ষার্থী ইকনকে।

ইকন বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত ইসরাফিল দাড়িয়ার ছোট ছেলে এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। বাবার মৃত্যুর শোকের মধ্যেও সংসারের দায়িত্ব, চাকরি ও পড়াশোনা-সবকিছু একসঙ্গে সামলানোর চেষ্টা করছেন তিনি।

মঙ্গলবার (২২ জুলাই) ভোরে অসুস্থ হয়ে পড়েন ইসরাফিল দাড়িয়া। পরে সকাল ৬টার দিকে তাকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জোহরের নামাজের পর জানাজা শেষে মরদেহ গোপালগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়। তাকে তার মায়ের কবরের পাশেই সমাহিত করা হয়েছে।

জানা গেছে, ইসরাফিল দাড়িয়া মোটরসাইকেল চালিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করতেন। বড় ছেলে ইমনও একসময় বাবার সঙ্গে কাজ করলেও সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর থেকেই পরিবারের প্রধান ভরসা হয়ে ওঠেন ছোট ছেলে ইকন।

ইকন বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচ মেটাতে শহরের রেলরোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের পালায় খণ্ডকালীন চাকরি করেন।

বাবার দাফন সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার রাতেই তিনি আবার কর্মস্থলে যোগ দেন। গভীর রাত পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। অথচ পরদিন সকালেই তার এইচএসসি পরীক্ষার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল।

হঠাৎ বাবাকে হারানোর বেদনা, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হওয়ার চাপ এবং সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা-সব মিলিয়ে কঠিন সময় পার করছেন এই তরুণ। তবুও দায়িত্ব থেকে সরে না দাঁড়িয়ে জীবনের লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ়তা অনেকের কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

স্থানীয়দের ভাষ্য, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ইকনের দায়িত্ববোধ ও অধ্যবসায় প্রশংসার দাবি রাখে। তারা মনে করেন, এমন সংগ্রামী শিক্ষার্থীদের পাশে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের এগিয়ে আসা উচিত।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সোনাহাট বন্দরে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
এনামুল হক রুবেল। ছবি: ভিওডি বাংলা
ফেনীতে ১৫ মামলার আসামি এনামুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
কুমিল্লায় শিশু অপহরণ ও ধর্ষণ: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার