• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার

আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ০৭:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে।

রোববার (১২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ব্যতীত) সব জেলার পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্বনির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা এবং ওই অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য আগের সিদ্ধান্ত বহাল থাকবে। সে অনুযায়ী ১৩, ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে ৮ ও ১১ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের নির্ধারিত পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা অন্তর্ভুক্ত।

‎ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা কি সুবিধা পাবেন
ছবি: সংগৃহীত
প্রাথমিকের বৃত্তিতে ছেলেরা পিছিয়ে, মেয়েরা কেন এগিয়ে
ছবি: সংগৃহীত
প্রকাশ হলো প্রাথমিক বৃত্তির ফল, মোবাইলে জানা যাবে যেভাবে