• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে

আদালত প্রতিবেদক    ৭ জুলাই ২০২৬, ০৭:৩৬ পি.এম.
এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন শাখার কর্মকর্তা এসআই মো. বাহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- সাবেক যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম ও যুবলীগ কর্মী মো. সজিব।

এর আগে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই মো. শাখাওয়াত ইমতিয়াজ তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে আসামিদের রিমান্ড আবেদন বাতিল করে জামিন চেয়ে আবেদন করা হয়। অপরদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুর করার পক্ষে শুনানি করে। শুনানি শেষে আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে তিন নেতাকর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সাভার মডেল থানায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।

ভিওডি বাংলা/এম এ জলিল উজ্জ্বল/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিদেশযাত্রার অনুমতি পেলেন বসুন্ধরা পরিবারের দুই সদস্য
কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২
বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা: তিনজনের ১০ বছরের জেল
ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্ট বারের নেতাদের সঙ্গে আইনমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ