টপ নিউজ
চকবাজারে ৫ তলা ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই ২০২৬, ০৩:০৮ পি.এম.

প্রতীকী ছবি
রাজধানীর চকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারের পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, আমরা ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পায় এবং ১টা ৪৬ মিনিটে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। পরে সহায়তার জন্য সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য