• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গুলশানের বাসা থেকে সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুন ২০২৬, ০২:৪৮ পি.এম.
সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ। ছবি: ভিওডি বাংলা
সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ। ছবি: ভিওডি বাংলা

রাজধানীর গুলশান এলাকা থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৮ জুন) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে একটি বাসা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, নূর মোহাম্মদের বিরুদ্ধে জামালপুরে দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় অভিযোগ রয়েছে। এছাড়া গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলারও তিনি সন্দেহভাজন আসামি। 

ডিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক সহিংসতার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজধানীর মোতালেব প্লাজায় ৪০ লাখ টাকার জাল নোট জব্দ
ফাইল ছবি
রাজধানীতে লুটপাট করতে গিয়ে গণপিটুনি, কোর্ট হাজতে যুবকের মৃত্যু
সাবেক এমপি নূর মোহাম্মদ
সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার