• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ০২:৫০ পি.এম.
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিওডি বাংলা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের আইন অঙ্গন ও জাতীয় রাজনীতির একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। একজন দক্ষ আইনজীবী, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং নীতিনিষ্ঠ রাজনীতিক হিসেবে তিনি দীর্ঘ সময় ধরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সারাজীবন আপসহীন অবস্থান বজায় রেখেছেন। রাষ্ট্র পরিচালনা, আইন প্রণয়ন, শিক্ষা খাতের উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক জীবনে সততা, নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক দৃঢ়তার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার ভোর আনুমানিক ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চলতি মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ভিওডি বাংলা
ঢাকার বর্জ্য থেকে মিলবে বিদ্যুৎ
ছবি: ভিওডি বাংলা
নিজে দাঁড়িয়ে থেকে গাছ সরিয়ে সড়ক সচল করলেন ডিএসসিসি প্রশাসক