ইরানের বিমানবন্দরে আগুন, ভিডিও যাচাই করে যা দেখা গেল

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আগাজারি বিমানবন্দর এবং হরমুজ প্রণালার তীরবর্তী বন্দর আব্বাস এলাকার কাছে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ভিডিও যাচাই করেছে বিবিসি।
বিবিসির যাচাই করা ভিডিও ও স্থিরচিত্রে দেখা যায়, যুক্তরাষ্ট্রের রাতভর হামলার পর আগাজারি বিমানবন্দরের একটি হ্যাঙ্গারের কাছে বড় ধরনের আগুনের ঘটনা ঘটেছে।
বিবিসির শায়ান সারদারিজাদে ও বেনেডিক্ট গারম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দর থেকে প্রায় আধা মাইল পূর্ব দিক থেকে ধারণ করা একাধিক ভিডিও ও ছবি একই অগ্নিকাণ্ডের ঘটনা দেখাচ্ছে। তবে ওই দূরত্ব থেকে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না, আগুনটি সরাসরি হ্যাঙ্গারের ভেতরে লেগেছে, নাকি তার আশপাশে।
এদিকে হরমুজ প্রণালার তীরবর্তী বন্দর আব্বাস শহরের সুরু বিচ পার্ক থেকে ধারণ করা আরেকটি যাচাইকৃত ভিডিওতে শাহিদ বাহোনার বন্দরের দিক থেকে আগুনের কমলা আভা এবং ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
শাহিদ বাহোনার বন্দরটি বন্দর আব্বাস শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং হরমুজ প্রণালার গুরুত্বপূর্ণ নৌপথের সঙ্গে সংযুক্ত।
তবে এসব অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো স্থাপনায় সরাসরি হামলা হয়েছে কি না—এ বিষয়ে এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য