{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক

মার্কিন আকাশ প্রতিরক্ষা ধ্বংসের দাবি

কুয়েত-বাহরাইনে ইরানের সিরিজ হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ২১ জুলাই ২০২৬, ০১:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাহরাইন ও কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসির বরাতে ইরানি গণমাধ্যম জানিয়েছে, পরবর্তী সামরিক অভিযানের পথ সুগম করতেই এই ধারাবাহিক হামলা চালানো হয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের মহরক এলাকায় একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়। এছাড়া রিফায় মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও সমন্বিত হামলা চালিয়েছে আইআরজিসি। 

অপরদিকে, আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েতেও দূরপাল্লার রাডার, সামরিক যোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট রিসিভার ও আল-সালেম ঘাঁটির একটি এমকিউ-৯ ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে।

আইআরজিসির দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, কুয়েতের আহমেদ আল-জাবের ঘাঁটিতে এফপিএস-১১৭ রাডার, প্যাট্রিয়ট ব্যবস্থা ও একটি বিমান প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। আইআরজিসির মতে, এই অঞ্চলের মার্কিন রাডার কভারেজ অকার্যকর করতেই এসব স্থানে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত
ছবি: সংগৃহিত
ক্যামেরায় ধরা পড়েনি দিল্লির যে গল্প