• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তাবিজ দেওয়ার নামে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি    ১৭ জুলাই ২০২৬, ১০:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তাবিজ দেওয়ার কথা বলে নিজ বসতঘরে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণ চেষ্টার মামলায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর চৈতা গ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত মো. মোস্তাফিজুর রহমান মাহাবুব মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি। তিনি উত্তর চৈতা গ্রামের জয়নাল মৌলভীর ছেলে এবং পেশায় পল্লী চিকিৎসক।

ভুক্তভোগী নারীর অভিযোগ, তার ভাতিজাকে বদনজর ও জীনের আসর মুক্ত রাখতে একটি তাবিজ দেওয়ার কথা বলেছিলেন মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় তাবিজ দেওয়ার জন্য ভুক্তভোগীকে নিজ ঘরে ডেকে আনেন তিনি। পরে ফাঁকা ঘরে তাকে ধর্ষণের চেষ্টা করেন ওই জামায়াত নেতা।

পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবারে স্বামী ও ৯ বছরের এক সন্তান রয়েছে। এক বছর আগে স্বামীর সাথে সম্পর্কের অবনতি ঘটে। পরে জামায়াত নেতা মোস্তাফিজুর রহমানের সাথে ভুক্তভোগীর পরিচয় হয়। ভুক্তভোগীর বিভিন্ন সমস্যার বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেন অভিযুক্ত মোস্তাফিজ। ভুক্তভোগী আগেও অভিযুক্তের কাছ থেকে তাবিজ নিয়েছিলেন। ঘটনার দিন সকালে অভিযুক্তের স্ত্রী ও সন্তানরা বেড়াতে যায়। ওইদিন সন্ধ্যার দিকে ভুক্তভোগী নারীকে তাবিজ দেওয়ার কথা বলে নিজের বসতঘরে নিয়ে আসেন মোস্তাফিজ।

প্রায় দুই ঘণ্টায় ঘর থেকে কেউ বের হয়নি। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা ওই বাড়ির আঙিনায় প্রবেশ করেন। একটি কক্ষে আপত্তিকর অবস্থায় অভিযুক্তকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করেন এবং ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী মামলা গ্রহণ করেন।

এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি এখনো কেউ আমাকে জানায়নি। খোঁজ নিয়ে জানবো। অভিযোগ সত্য হলে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মির্জাগঞ্জ থানার ওসি তৌহিদুজ্জামান জানান, ভুক্তভোগী  নারীর দায়ের করা ধর্ষণ চেষ্টার মামলায় জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

ভিওডি বাংলা/আর/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা
ছবি: সংগৃহীত
কামারখন্দ উপজেলা বিএনপির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ছবি: সংগৃহীত
ফুঁসছে কাপ্তাই লেক, কপাট খুললেই ফুলে উঠবে কর্ণফুলী