রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য তিনি শপথ নিয়েছিলেন। একইভাবে ডেপুটি স্পিকারের শপথের অংশ হিসেবেও উল্লেখ থাকে, কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে তিনি সেই দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন। তিনি রাষ্ট্রপতির সুস্থতা ও কল্যাণ কামনা করেন।
এর আগে গুরুতর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তা গ্রহণ করেন।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য