• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খামেনির শোক র‌্যালি শুরু, তেহরানে লাখো মানুষের সমাগম

আন্তর্জাতিক ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ১১:০৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শোক র‌্যালি শুরু হয়েছে। এতে অংশ নিতে রাজধানী তেহরানে লাখো মানুষ সমবেত হয়েছেন। সোমবার (৬ জুলাই) সকাল থেকে র‌্যালি শুরু হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তাদের দাবি, খামেনির জানাজা ও শোক র‌্যালিতে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হয়েছে। সকাল থেকেই তেহরানের বিভিন্ন সড়কে শোকার্ত মানুষের ঢল নামে।

সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র‌্যালি শুরু হয়। এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ সেখানে দুই দিন রাখা হয়েছিল।

আয়োজকদের ভাষ্য, শোক র‌্যালিটি ১০ থেকে ১২ ঘণ্টা স্থায়ী হতে পারে। এটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার এবং মেহরাবাদ বিমানবন্দরের কাছে অবস্থিত শহীদ লাশগরি মহাসড়ক হয়ে প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে।

রোববার ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, তার মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজার নামাজে ইমামতি করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্কসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধিদলও শ্রদ্ধা জানাতে তেহরানে পৌঁছেছে।

মঙ্গলবার পবিত্র কোম শহরে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বুধবার মরদেহ ইরাকের নজফে ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হযরত আব্বাসের মাজারে নেওয়া হবে।

খামেনির ইচ্ছানুযায়ী, আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

সূত্র: প্রেস টিভি

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত
১২ হাজার অভিবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব
ছবি: সংগৃহীত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, উপস্থিত ৭০ দেশের প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে সরাসরি প্রস্তাব ট্রাম্পের