• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কোকা-কোলা বাংলাদেশের মার্কেটিং পরিচালক লায়লা ফারজানা

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কোকা-কোলা বাংলাদেশ ফ্রন্ট লাইন মার্কেটিং বিভাগের পরিচালক (ডিরেক্টর–ফ্রন্ট লাইন মার্কেটিং) হিসেবে নিয়োগ পেয়েছেন লায়লা ফারজানা।

বিপণন, মিডিয়া, ডিজিটাল রূপান্তর, ট্রেড মার্কেটিং এবং ক্যাটাগরি ম্যানেজমেন্টে ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কোকা কোলা বাংলাদেশে নতুন দায়িত্বে যোগ দিয়েছেন লায়লা ফারজানা।

কোকা কোলা বাংলাদেশে যোগদানের আগে তিনি ইউনিলিভার বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং, মিডিয়া অ্যান্ড ডি কমার্স বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ইউনিলিভারে প্রায় আট বছরের কর্মজীবনে তিনি ক্যাটাগরি ম্যানেজমেন্ট, কাস্টমার মার্কেটিং এবং মিডিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেন।

এর আগে গ্রামীণফোন, বাংলালিংক এবং সুইসকন্ট্যাক্ট ক্যাটালিস্টে বিপণন ও ট্রেডবিষয়ক বিভিন্ন পদে কাজ করেছেন লায়লা ফারজানা। তথ্যভিত্তিক বিপণন কৌশল, ভোক্তাকেন্দ্রিক পরিকল্পনা এবং বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে ব্র্যান্ড উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

নতুন দায়িত্ব সম্পর্কে লায়লা ফারজানা বলেন, ‘কোকা-কোলা বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রতিষ্ঠানটির ব্র্যান্ডগুলোর প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি ভোক্তাদের জন্য অর্থবহ অভিজ্ঞতা তৈরিতে কাজ করতে চাই। একই সঙ্গে আমাদের টিম, বোতলজাতকরণ অংশীদার, গ্রাহক ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করে বাজারে প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে আগ্রহী।’

কোকা কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী বলেন, ‘কোকা-কোলা বাংলাদেশের লায়লা ফারজানাকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। বিপণন ও বাণিজ্যিক কার্যক্রমে তাঁর বহুমুখী অভিজ্ঞতা আমাদের দলকে আরও শক্তিশালী করবে। নতুন দায়িত্বে তাঁর সফলতা কামনা করি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক লায়লা ফারজানার কাস্টমার মার্কেটিং এবং ভোক্তাকেন্দ্রিক কৌশল প্রণয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে।

কোকা কোলা বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক দ্য কোকা কোলা কোম্পানির (টিসিসিসি) পরোক্ষভাবে শতভাগ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান। অনুমোদিত বোতলজাতকরণ অংশীদার কোকা কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড (সিসিবিবিএল) এবং আবদুল মোনেম লিমিটেডের (এএমএল) মাধ্যমে প্রতিষ্ঠানটি ১৯৬২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে।

ভিওডি বাংলা/এমএস 

 

 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক শুরু আজ
বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়ছে ৩ গুণ
বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়ছে ৩ গুণ
অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
কুমিল্লায় অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন